
১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে আজ মঙ্গলবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানেই তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘১৫ আগস্ট সামনে। এদিনকে সামনে রেখে জাতীয় নির্বাচনের মতোই ষড়যন্ত্র চলছে। আমাদের বিশ্বাস, জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।’
এ সময় সাধারণ মানুষের ভাষা বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন মঈন খান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রায়ে দায়িত্ব পেয়েছেন। দেশের ক্রান্তিকালে ছাত্র-জনতার ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকার জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তাঁরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচার সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাঁদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৯০ জন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে