এ সরকার গণবিচ্ছিন্ন নয়; বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (২০ আগস্ট) দিনাজপুর জেলার হাকিমপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি অনেক আন্দোলনের কথা বলেছে, ১৩ বছরে অনেক সংগ্রামের কথা বলেছে, ১৩ বছরে সরকার পতনের কথা বলেছে। কিন্তু কোনো আন্দোলন হয় নাই, কোনো সরকার পতন হয় নাই। মাঝখান থেকে পতন হয়েছে বেগম খালেদা জিয়ার। তাকে বিএনপি রক্ষা করতে পারে নাই।’
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যপূরণে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আজকে এটাই হচ্ছে বিজয়। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে সেখানেই বিএনপির গাত্রদাহ, গায়ে জ্বালা। তারা সেখানেই কষ্ট পায়।’
বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে বিএনপির এত কষ্ট—উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ পেট ভরে ভাত খায়; দেশের উন্নয়ন হচ্ছে; বাংলার মানুষ ভালো আছে; তাবৎ দুনিয়ার মানুষ বাংলাদেশের প্রশংসা করে; বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে; নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়—এসব বিএনপির কষ্ট।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে