
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেছেন, ‘বিজয় হয় নাই তো বাংলাদেশের। কৃষক-শ্রমিক-জনতা—এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল, চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য—এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।’
আজ সোমবার বিজয় দিবসে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসম রব। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম—যত টুক পারলাম।’
আসম আব্দুর রব বলেন, ‘বিজয় হয় নাই এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’
সংস্কার আগে নাকি নির্বাচন—এমন প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি বলেন, ‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।’ তিনি আরও বলেন, ‘এত বছর হয়ে গেছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে