
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল তাদের নেতা-কর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। এর অর্থ হলো, ১২ তারিখের পর তারা আবার শুরু করবে। তারা শকুনের মতো অপেক্ষা করছে, দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরই তারা ঝাঁপিয়ে পড়বে।
শনিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড় এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিস তাদের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সমর্থনের ঘোষণা দেয়।
আসিফ মাহমুদ বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সন্তানকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। বলা হচ্ছে, জনগণ চাইলে তাকে ফিরিয়ে আনা হবে। জনগণ যদি চাইত, তবে ৫ আগস্ট তাকে বিতাড়িত করত না।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি। তবে তিনি একটি ভুল করেছিলেন—শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেব না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাবে।’
পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ জামায়াত, খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে