
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে রাজনৈতিক দল (বিএনপি) গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সিএনবি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।
রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ফয়জুল করীম বলেন, ‘জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন? শাহ আজিজ। তিনি ছিলেন এক নম্বর রাজাকার। জিয়াউর রহমান তাঁকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজ বিএনপি স্লোগান দেয়—এই দেশে রাজাকার থাকবে না! কী আজিব জাহেল! আওয়ামী লীগের বিএনপির ওপর ক্ষোভটাই ছিল—জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন।
অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপিরা জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কে ছিলেন, কয় (কতজন) মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন। এরা জানেই না, স্লোগান দেয়।’
ফয়জুল করীম বলেন, ‘যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।’
মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে