
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে এখন বিএনপি। নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ২০৯টি আসনে জয়ের মালা পেয়েছেন দলটি প্রার্থীরা। যার নেতৃত্বে চেয়ারম্যান তারেক রহমান। তবে ঐতিহাসিক জয়ের পর শোভাযাত্রা বা উৎসব মিছিল করেনি বিএনপি। ছিল কেবল আজ শুক্রবার দুপুরে ছিল দেশের মসজিদ দোয়া ও ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা।
আর জুমার নামাজ আদায় করতে নেভি হেডকোয়ার্টার মসজিদে দুপুরে যান তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানের গুলশানের বাসভবনের সামনে ছিল উৎসুক জনতার ভিড়। নামাজে যাওয়ার আগে কিছু সময়ের জন্য তারেক রহমান চলে যান জনতার কাছে। কিছুক্ষণের জন্য গাড়ি থামান। কথা বলেন উপস্থিত জনতার সঙ্গে। হাত নাড়ান। অভিনন্দনের জবাব দেন।
এখানেই শেষ নয়, নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।’
জবাবে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন’।
এরপর তিনি নেভি হেডকোয়ার্টার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।
সূত্র: বাসস

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১১ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে