ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতি অনলাইন গেম নয়। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে বাটন টিপ দেবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিল, বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন।’
আজ রোববার দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।’
সাঈদ খোকন বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেবে।’
মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমি এবং আমার পরিবার বিগত ১০০ বছর ধরে বংশপরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।’
গণসংযোগকালে নেতা-কর্মীদের উদ্দেশে ঢাকা-৬ আসনের এই প্রার্থী বলেন, ‘আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দেবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করব এবং এই আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে