
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শ্বেতপত্র প্রকাশ করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। নতুন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার।’
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা, প্রথম ১০০ দিনের অগ্রাধিকার সম্পর্কে’ শীর্ষক এক মতবিনিময় সভায় নির্বাচিত সরকারের কাছে তিনি এ দাবি জানান।
নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না বলে মন্তব্য করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন করে ফ্যাসিবাদ কায়েম করেছে শেখ হাসিনাও, জার্মানিতে হিটলার, ইতালির মুসোলিনি। নির্বাচিত সরকার মানেই গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার না। নির্বাচিত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের ক্ষমতায়ন কতটুকু করছে, সেটার ওপর নির্ভর করবে।’
গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ‘দিনবদলের কর্মসূচি’ বা ‘৩১ দফা’র মতো গালভরা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে তা রক্ষা করে না বলে জানান তিনি। তিনি বলেন, জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি থাকে না। বর্তমান সরকারের সামনে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, দল ও সরকার এক হয়ে গেলে মহাবিপদ ঘনিয়ে আসবে।
তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘তাঁর সামনে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।’
সাইফুল হক বলেন, ‘বিগত সরকারের আমলে স্বাক্ষরিত সকল অস্বচ্ছ আন্তর্জাতিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে। যেগুলো দেশের নিরাপত্তা জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোকে স্থগিত করা বা বাতিল করার উদ্যোগ নেওয়া দরকার।’
গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক শেখ আবদুন নূর। সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, কবি ও সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১২ ঘণ্টা আগে