
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাকটিভ (সক্রিয়)। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। এরাই পারে সকল বৈষম্য দূরীকরণসহ সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়া সমাজের সকল অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।’
আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। পরে তিনি আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে কলেজটির স্মৃতিচারণা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহেমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫–কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া দাও আনন্দ–ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে