
বাসদ নেতা প্রয়াত আ ফ ম মাহবুবুল হকের স্ত্রী কামরুন নাহার বেবী মারা গেছেন। স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় কানাডার অটোয়ার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কামরুন নাহার বেবী ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। অবিভক্ত বাসদের মহিলা ফ্রন্টের নেতৃত্ব দেন তিনি।
কামরুন নাহার বেবী একমাত্র কন্যা উৎপলা ক্রান্তি এবং তার স্বামীর সঙ্গে অটোয়ায় বসবাস করছিলেন।
তাঁর স্বামী বাসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক ২০১৭ সালে অটোয়ায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা অটোয়ার মসজিদ বেলাল-এ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে