
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে বিজয়ের মাসে ‘ন্যায়বিচারপ্রাপ্তির একটি সুসংবাদ’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি বলব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মাঝে সহিসালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’
মামলার রায় ঘোষণার পরে গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকে বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের দিতে চাই। সেটা হলো, আপনাদের মনে আছে, ২১ আগস্ট একটা গ্রেনেড হামলা হয়েছিল। সেই মামলায় যে তারেক রহমান সাহেব জড়িত ছিলেন না বিধায় তাঁকেসহ সকলকে খালাস দেওয়া হয়েছে।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে ন্যায়বিচার পাই নাই। আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ পেলাম। সামনে আরও সুসংবাদ আমরা আশা করছি।’
২১ আগস্টের মামলায় বিদেশি শক্তি যুক্ত ছিল দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তি দ্বারা। সেই গ্রেনেড হামলায় কখনোই বিএনপি জড়িত ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল।’
দেশে ফেরার পথ সুগম হয়েছে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ আরও সুগম হয়েছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) নামে যেসমস্ত মামলা আদালতে যাচ্ছে, সেগুলো থেকে তিনি খালাস পাচ্ছেন, খারিজ হয়ে যাচ্ছে। এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী, যেকোনো সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন।’
রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে গতকাল শ্রদ্ধা নিবেদন শেষে জাহিদ হাসান সাংবাদিকদের এসব কথা বলেন। ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রেনেড হামলা মামলা থেকে খালাসের পর তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হলো কি না, এমন প্রশ্নে জাহিদ হোসেন বলেন, ‘অবশ্যই (দেশে ফিরবেন)। আমরা সব সময় বলতাম, আমাদের দলের সবাই বলত বেগম খালেদা জিয়ার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রমাণিত, ওনার (তারেক রহমান) নামে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ছিল দেখে সেগুলো থেকে খালাস পেয়েছেন।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৬ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে