
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ট্যাক্স আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ট্যাক্স ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এনটিএলএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ থাকবে আগামী ছয় মাস। গত বৃহস্পতিবার ৫ মার্চ এই কমিটি গঠন করা হয়।
এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আহ্বায়ক এসএম আজমল হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. ছেফায়েত উল্যাকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ আবু মুসলিম বিন হাইকে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. আব্দুল মান্নান, তানভীর কায়সার ও মোহাম্মদ আমিরুল ইসলাম। সদস্যসচিব করা হয়েছে মো. লুতফুল কবীরকে।
কমিটির অন্যান্য পদের মধ্যে যুগ্ম সদস্যসচিব নাজিম উদ্দিন মাহমুদ ও মেসবাহ উদ্দিন আহমেদ খান, মুখ্য সংগঠক মো. কোহিনুর ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক আলিউল আজিম ও রবিউজ্জল হোসেন। এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— শেখ আখতার মাহমুদ, মো. সুজাউদ্দিন, আব্দুল হক হাওলাদার এবং শেখ নাজমুল হক।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে