
বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে “তানসিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো।” আরও দাবি করছেন যে “জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।” এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোন দলের সাথে কখনো এমন কোন আলোচনা করি নি।’
সমঝোতার কোনো ঘটনা ঘটেনি জানিয়ে তাসনিম জারা লিখেছেন, ‘যারা এই মিথ্যা ছড়াচ্ছেন তাঁদের কাছে প্রশ্ন করুন: কবে, কোথায়, কার সঙ্গে এই “নেগোসিয়েশন” হলো? কোন নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। কারণ এমন কিছু কখনো ঘটেনি।’
সবশেষে এনসিপির এই সাবেক নেত্রী লিখেছেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে