
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ও একই থানার দুটি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই নির্দেশ দেন।
সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে তাঁদের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় দীপু মনির হাতে তসবি দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবি জপেন তিনি। শুনানি শেষে আদালতের হাজতখানায় নেওয়ার সময়ও দীপু মনির হাতে তসবি দেখা যায়।
অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক কথা বলছিলেন তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে। কথা বলার পরেই তিনি আদালতের বাইরে দরজায় দাঁড়িয়ে থাকা স্বজনদের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন। অঝোরে পানি ঝরতে থাকে তাঁর চোখ থেকে।
আইনজীবী ফারজানা জানান, আদালতে এসে পলক তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত হয়ে কেঁদেছেন।
গত বছর আগস্টে দীপু মনি ও পলককে রাজধানী থেকে আটক করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
আরও খবর পড়ুন:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে