
দলের শীর্ষ নেতাদের ‘অনুমতি না নিয়ে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদের প্রার্থী হওয়ায় মাহিন সরকারকে সাময়িক বহিষ্কার করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেড় মাস পর বহিষ্কৃত এই যুগ্ম সদস্যসচিবকে দলে ফেরাল এনসিপি।
মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে আগের পদে বহাল করা হয়েছে জানিয়ে গতকাল শুক্রবার রাতে এনসিপির পক্ষ থেকে চিঠি প্রকাশ করা হয়।
দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা চিঠিতে বলা হয়, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদ ও দায়িত্বে (যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) পুনরায় বহাল করা হলো।’
গতকাল রাতেই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে মাহিন সরকার বলেন, ‘ইনশা আল্লাহ আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’
এনসিপি গত ১৮ আগস্ট জানিয়েছিল, ‘গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের’ কারণে যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে নিজের পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। প্রার্থিতা ঘোষণার আগে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের ‘অনুমতি নেননি’ মাহিন।
অবশ্য ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের চার দিন আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দেন মাহিন। আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের প্রতি অনুরোধ জানান সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের এই জিএস প্রার্থী।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে