
‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধী দল ওয়াকআউট করে।
এই নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দল তৃতীয়বারের মতো ওয়াকআউট করল। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদের বৈঠকের সভাপতিত্ব করছিলেন।
ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চায় না। এ জন্য আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।’ এই ঘোষণা দেওয়ার পরই শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
বিরোধী দল ওয়াকআউট করার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, ‘আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সকল প্রক্রিয়ায় উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও করেছেন। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কি না এটা জানার জন্য উঠেছি। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আশা করি, মাগরিবের নামাজের পর আবারও অংশগ্রহণ করবেন।’
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, ‘আজকের দিন বিচার বিভাগের স্বাধীনতার জন্য বেদনাদায়ক দিন। আলোচনা কিছুটা করতে পারলেও সরকার দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে আইনটি রহিত করা হলো। তিনি বলেন, যে আইনগুলো সরকারের ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে তারা কেবল সেগুলো পাস করছে। সরকারের এ দ্বিমুখী অবস্থান দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা থাকায় একতরফাভাবে আইন পাস করছে সরকার।
আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪টি বিল পাস হয়েছে জাতীয় সংসদে। এর মধ্যে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন), সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিলে আপত্তি ছিল বিরোধী দলের।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে বিএনপি।
৫ ঘণ্টা আগে
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সংসদে সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, নির্বাচন নিয়ে মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেলে সরকারের ভিত নড়ে উঠবে। বিরোধী দলকে ভোট বর্জনের পুরোনো রেওয়াজ থেকে সরে আসার অনুরোধ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিলের আলোচনায় জামায়াতে ইসলামীর এমপি নাজিবুর রহমান বলেন, ‘আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেছেন, কেন তিনি একই ইস্যুতে ভিন্ন ভিন্ন জায়গায়, যখন তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, একটি পজিশন নিয়েছিলেন, আ
৫ ঘণ্টা আগে
‘যে আদালতের রেফারেন্সের ভিত্তিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল, সে সরকারে আমাদের সংসদ সদস্যও শপথ নিয়েছিলেন। তাহলে বিগত সরকারের সবকিছু অবৈধ ঘোষণা করতে হবে। যদি বলা হয় আমার রায়টি অবৈধ। কারণ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতির বেঞ্চে আমার রায়টি বহাল রাখা হয়েছিল...
৬ ঘণ্টা আগে