
বিগত দিনের সরকারগুলো হতো ক্ষমতা ও প্রভুত্বের কেন্দ্রবিন্দু, কিন্তু আগামীর সরকার হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার কেন্দ্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।
আজ রোববার বিকেলে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জেএসডি সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে একটি জাতীয় সরকার গঠন না করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল তৎকালীন শাসকগোষ্ঠী। এরপর যারাই দেশের ক্ষমতায় এসেছে তারাই দেশের জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করেছে। তারই ধারাবাহিকতায় বিগত ১৬ বছর আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছিল, যা বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে দিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, সংস্কার হতে হবে ক্ষমতার কেন্দ্রে জনগণের অংশীদারত্ব নিশ্চিতের লক্ষ্যে। জনগণের অংশিদারিত্ব নিশ্চিত না করলে সংস্কার কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি। এ জন্য জাতীয় সংসদে শ্রম, কর্ম ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিতে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের দাবি করেন তিনি।
জেএসডির সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, আনিসা রত্না, কামরুল হুদা লাবলু, সৈয়দ ওমর ফারুক সেলিম, মোহাম্মদ শামীম প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৭ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৯ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে