
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এককেন্দ্রিক ও সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ বাংলার সম্ভাবনাকে দীর্ঘদিন সীমিত করেছে। আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম লিখেছেন, ‘বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় এবং জাতীয় সংগ্রামের প্রতীক। তবে এককেন্দ্রিক, সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ বাংলার সম্ভাবনাকে দীর্ঘদিন ধরে সীমিত করেছে।’
এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, বাংলা কখনো একরৈখিক ভাষা ছিল না; বরং এটি সব সময় সমন্বয়, সংলাপ এবং সভ্যতা নির্মাণের ভাষা। বাংলার প্রকৃত ঐতিহ্য হলো বৈচিত্র্যকে ধারণ করা এবং বহুত্বকে শক্তি হিসেবে ব্যবহার করা।
নাহিদ ইসলাম মনে করেন, বাংলা তখনই প্রকৃত অর্থে বিকশিত হবে, যখন দেশে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে।
এনসিপির আহ্বায়ক লিখেছেন, যে ভাষা নিজেকে সীমাবদ্ধ করে, অন্য ভাষা ও সংস্কৃতির সঙ্গে কোনো সংযোগ রাখে না, সেই ভাষা শক্তি হারায় এবং সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায়। কিন্তু যে ভাষা আত্মবিশ্বাসের সঙ্গে অন্য ভাষার সঙ্গে সংলাপে আসে, অন্য সংস্কৃতির সঙ্গে মিলিত হয়, সেই ভাষাই সব সময় শক্তিশালী, সমৃদ্ধ এবং জীবন্ত থাকে।
পোস্টে নাহিদ উল্লেখ করেন, আরবি, ফারসি, উর্দু, সংস্কৃত, পালি ও ইংরেজির পাশাপাশি চাকমা, মারমাসহ বিভিন্ন জনজাতির ভাষাও বাংলার ইতিহাস ও সংস্কৃতির অংশ। চর্যাপদের পালি-বৌদ্ধ ঐতিহ্য, বৈষ্ণব পদাবলি সংস্কৃতির গভীর রস, আরবি-ফারসি শব্দভান্ডার, সুফি সাহিত্য এবং উপনিবেশ-পরবর্তী ইংরেজি জ্ঞানতন্ত্র মিলিয়েই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে। সিলেটী ও চাঁটগাইয়ার মতো আঞ্চলিক ভাষার রূপগুলোকেও তিনি সম্ভাবনার অংশ হিসেবে উল্লেখ করেন।
নাহিদ ইসলাম চারটি করণীয় তুলে ধরেন—রাষ্ট্রভাষা হিসেবে বাংলার পূর্ণ বিকাশ নিশ্চিত করা, প্রতিটি জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা সংরক্ষণ, আন্তর্জাতিক জ্ঞান অর্জনের জন্য বিদেশি ভাষায় দক্ষতা তৈরি এবং ঐতিহাসিক, ধর্মীয় ও আঞ্চলিক ভাষা-সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা।
সব শেষে নাহিদ লিখেছেন, বাংলাদেশ হবে এমন এক বহুভাষিক ও বহুসাংস্কৃতিক দেশ, যেখানে বৈচিত্র্য, সংলাপ এবং ঐতিহ্য ও আধুনিকতার মিলনই জাতির মূল শক্তি হয়ে উঠবে।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১২ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে