
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘প্রবাসীদের জন্য পাঠানো ব্যালট পেপারে খুব উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে। অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে। যেটা ভাঁজ করলে ভালো করে নজরেই পড়বে না। আমরা এটি নিয়ে কথা বলেছি ইসির সঙ্গে। তাঁদের কথায় মনে হয়েছে, ইসি বিষয়টি ঠিকভাবে খেয়াল করেনি। আলফাবেটিক্যালি ঠিক আছে কি না, এটিই তাদের কাছে বিবেচ্য বিষয় ছিল। কিন্তু আমরা তাদের বলেছি, আপনারা এখানে পাঁচটি কলাম করেছেন এবং ১৪টি লাইন করেছেন। ফলে তিনটি বিশেষ রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে এসে গেছে। এটি যদি পাঁচটি না হয়ে ছয়টি কলাম হতো বা চারটি কলাম হতো এবং ১৪টির জায়গায় যদি ১২টি বা ১৬টি লাইন হতো, তাহলে কিন্তু এভাবে সাজানোর সুযোগ ছিল না। কাজেই ব্যাপারটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আপনাদের হয়তো নজরে পড়েনি। কিন্তু যাঁরা ভেতর থেকে কাজটি করেছেন, সম্ভবত তাঁরা এটি কোনো উদ্দেশ্য নিয়েই করেছেন।’
নজরুল ইসলাম আরও খান বলেন, ‘আমরা ইসিকে অনুরোধ করেছি, সময় থাকলে বিদেশে পাঠানো ব্যালট পেপারও সংশোধন করতে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালট যাবে এবং সেটা এখনো পাঠানো হয়নি। আমরা তাদেরকে পরিষ্কার বলেছি, এ কৌশল যেন দেশের ভেতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এটি যেন সংশোধন করা হয়।’

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১২ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে