
জুলাই যোদ্ধাদের কারণে অনেকের জেল থেকে মুক্তি, দেশে ফেরা হলেও কেউ কেউ তাদের স্বীকার করতে চান না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আমি বড় বিস্মিত, আমি লজ্জিত। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারও কারও স্বপ্ন দেখা, তারা তাদের (জুলাই যোদ্ধাদের) অস্বীকার করছে। এটা মেনে নেওয়া যায় না।’
জামায়াত আমির যোগ করেন, ‘আমরা কথা দিয়েছিলাম, জুলাই যোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দেব। আমরা কথা রেখেছি, আমরা জুলাইকে কবুল করে নিয়েছি।’
শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি। জীবন দিয়েছি, আয়নাঘরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি। ঘরবাড়ি ছাড়া হয়েছে কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই, পরিবর্তন এসেছে আমাদের সন্তানসন্ততির নেতৃত্বে—কেউ কেউ আছেন এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা-নাতি-পোতা বলেন।’
জামায়াত আমির বলেন, ‘যে রাজনীতি দেশকে চাঁদাবাজিতে অস্থির করে তুলেছে। আমার মা-বোনকে বেইজ্জত করেছে। জনগণ সে রাজনীতির পরিবর্তন চায়। পরিবর্তনের জন্য প্রথমেই হ্যাঁ ভোটে সিল মারতে হবে। প্রত্যেকটি মানুষকে হ্যাঁ ভোটের পক্ষে নিতে হবে। তারপরে ১১ দলের প্রার্থীদের মার্কায় ভোট দিতে হবে।’
জেলা আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক এ টি এম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, জাকসু জিএস মাজহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান প্রমুখ।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে