
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির অন্যতম ‘ধর্মনিরপেক্ষতা’ বাতিলের বিষয়ে বিএনপি কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে, সে বিষয়ে সংবিধান সংস্কারে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চাই আমরা। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দিইনি। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।’
এ ছাড়া বিএনপি এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলে দাবি করেন সালাহউদ্দিন আহমেদ। এ সময় সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে নানা জায়গায়—এমন মন্তব্যও করেন বিএনপির এই নেতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি। তাঁর সঙ্গে দেখা করার পর এ (নির্বাচন) বিষয়ে কথা বলব। নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব, যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।’
এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের নিশ্চিত করেছে যে তারা জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে