রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই শোক বার্তা দেন।
জামায়াত আমির বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে, পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।
তিনি এই কঠিন সময়ে নিরলসভাবে কাজ করে যাওয়া ফায়ার সার্ভিসসহ সকল উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
শফিকুর রহমান আহ্বান জানান, আসুন, আমরা সবাই দুর্গতদের পাশে দাঁড়াই এবং মহান আল্লাহর কাছে দোয়া করি- তিনি যেন সবাইকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করেন।

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী সুপরিকল্পিত অপারেশন সার্চ লাইট পরিচালনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে, যা পরবর্তীতে ‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এক নির্মম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণে...
৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের শহীদদের ঋণ পরিশোধে জবাবদিহিমূলক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সত্যিকারের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, সাহস....
৩ ঘণ্টা আগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সংস্কার করেছেন উল্লেখ করে সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রশ্ন রেখেছেন, ‘আপনারা কি তাদের চাইতেও বেশি ৭২-এর সংবিধানপ্রেমিক হয়ে গেলেন?’
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে মোট ২০টি বিষয়ের ব্যাপারে ক্লারিফিকেশন দরকার। এ জন্য আগামী ২৯ তারিখ রাত সাড়ে ৮টায় বৈঠক হবে...
৬ ঘণ্টা আগে