
ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয়, বরং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
বাইডেনের সঙ্গে সেলফি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সেলফি সেটা বাংলাদেশের সঙ্গে আমেরিকার সেলফি। প্রধানমন্ত্রীর সঙ্গে নয়।’
আইনমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালিরা পারে।’
আনিসুল হক বলেন, ‘বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নসহ হাসিনার জীবন পরিকল্পনা ও সংগ্রামকে সম্মান জানানো হবে এবং তাঁকে সঠিকভাবে মূল্যায়ন করা হবে।’
আইনজীবীদের শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আসুন আমরা যারা আইনজীবী আছি, তারা আজকে শেখ হাসিনাকে শুভ জন্মদিন জানানোর সঙ্গে সঙ্গে বলি, আমরা শেখ হাসিনার সঙ্গে সব সময় থাকব এবং তাঁর ২০৪১ সালে যে উন্নত-স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, অ্যাডভোকেট সানজিদা খানম, ব্যারিস্টার মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে