Ajker Patrika

ওয়াকআউটের পর ফের সংসদ অধিবেশনে বিরোধী দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ওয়াকআউটের পর ফের সংসদ অধিবেশনে বিরোধী দল
ফাইল ছবি

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউটের পর মাগরিবের বিরতির শেষে আবারও সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধী দল জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে। পরে মাগরিবের বিরতির পর তারা পুনরায় অধিবেশনে অংশ নেয়।

ওয়াকআউটের আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘যৌক্তিক আপত্তি সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। আমরা এসব বিলের দায় নিতে চাই না।’ এরপর তার নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের তৃতীয় দফা ওয়াকআউট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত