
কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করেছে নারীর মর্যাদা রক্ষা জোট।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের এই কর্মসূচিতে নারীর মর্যাদা রক্ষা জোটের এই কর্মসূচিতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ নারী নেত্রীরা অংশ নেন। এ সময় কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ নিঃশর্তে ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি প্রদান করেন নারীর মর্যাদা রক্ষা জোটের নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নারীদের নিয়ে একটি পোস্ট ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টে নারীদের নেতৃত্বে আসা কিংবা ঘরের বাইরে গিয়ে কাজ করাকে ইসলামসম্মত নয় বলে উল্লেখ করা হয়।
এ নিয়ে ব্যাপক সমালোচনার পর জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, এটি দল ও দলের আমিরকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। একই দাবি করেন স্বয়ং ডা. শফিকুর রহমান। শেরপুরে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, পোস্টটি তাঁর নয় এবং এ ঘটনা কেন্দ্র করে যারা প্রতিবাদ করছেন, তাদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দলটি। জিডিটি সাইবার-সংক্রান্ত হওয়ায় খতিয়ে দেখার জন্য ডিবির কাছে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অবশ্য পরে তিনি জামিন পেয়েছেন।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৯ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৪ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে