জাতীয় পার্টির বিবৃতি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীরা আগুন দিয়েছে বলে দাবি করেছে দলটি। এতে কার্যালয়ের নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাব পুড়ে গেছে। গতকাল শুক্রবার কার্যালয়ে আগুন দিতে ব্যর্থ হয়ে আজ শনিবার সন্ধ্যায় তারা সেটি করেছে বলেও দাবি দলটির।
শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (শনিবার) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। এতে নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাব পুড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিপেটা, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীদের হটিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
গতকালও (শুক্রবার) কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা। জাতীয় পার্টির নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধে গতকাল তারা আগুন দিতে পারেনি। আজ সন্ধ্যায় কর্মসূচি শেষ করে জাতীয় পার্টির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলে ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ শনিবার বেলা সাড়ে ৩টায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সন্ধ্যায় জাতীয় পার্টির কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতা-কর্মীদের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কার্যালয় ত্যাগ করতে বলেন। এরপর জাতীয় পার্টির নেতা-কর্মীরাও দলীয় কার্যালয় ত্যাগ করেন। সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-সন্ত্রাস চালায়।
এর আগে, বিকেল ৪টার পরে আরেকটি সন্ত্রাসী গ্রুপ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে কয়েক দফা হামলার চেষ্টা করে। সেখানে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে ছিলেন। পুলিশ সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ও পার্টির চেয়ারম্যানের বাসভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৭ ঘণ্টা আগে