দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে তার পেছনের মূল কারণ পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন নেতারা।
সমাবেশে সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। দেশের মানুষের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি হতে হবে।’
বাসদের ঢাকা মহানগরের নেতা খালেকুজ্জামান লিপন বলেন, ‘নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণ-আন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে।’
সমাবেশ থেকে সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।
সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন—বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা ফররুখ রিয়াদ, বাসদ নেতা সুস্মিতা মরিয়ম প্রমুখ। সমাবেশ শেষে দয়াগঞ্জ মোড় থেকে ধূপখোলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
১ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৯ ঘণ্টা আগে