
তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’কে নিবন্ধন দিতে নীতিগত সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নিবন্ধন পেতে যাচ্ছে ‘জনতার দল’ নামের আরও একটি দল।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এ সময় তফসিলের বিষয়ে আলোচনা করার জন্য ১০ কিংবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান তিনি।
নতুন দলের নিবন্ধন বিষয়ে আখতার আহমেদ বলেন, গতকাল বুধবার দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে। একটি বাংলাদেশ জনতার দল; অন্যটি আমজনতার দল। এই দুটি দল নিয়ে আগামীকাল শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ হবে পত্রিকায়—কোনো আপত্তি আছে কি না জানতে।
এদিকে, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ইসির সিনিয়র সচিব জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের লক্ষ্যে ইসির কাছে আবেদন করেছে নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’। দলটির সভাপতি কর্নেল মিয়া মশিউজ্জামান ও সাধারণ সম্পাদক মো. তারেক রহমান ইসিতে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত জমা দেন। দলের পক্ষ থেকে ‘প্রজাপতি’ প্রতীক চাওয়া হয়েছে।
ইসি সচিব আরও জানান, দলটির নিবন্ধন নিয়ে কারও আপত্তি থাকলে তা প্রয়োজনীয় দলিলসহ আগামী ৯ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে জমা দিতে হবে।
নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘ইসির কাছে আমি প্রজাপতি প্রতীক চেয়েছি। কমিশন থেকে জানানো হয়েছে, আমাকে (দল) নিবন্ধন দেওয়া হবে।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাই ও মাঠের তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে। এই তালিকায় আমজনতার দল ও জনতার দলের নাম ছিল না।
এদিকে, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের পক্ষে তারেক রহমান নির্বাচন ভবনসংলগ্ন এলাকায় আমরণ অনশন শুরু করেছিলেন। অনশন চলাকালে একপর্যায়ে তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের পরামর্শ দেয় ইসি।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
২০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৫ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে