সমকামিতাকে বৈধতাদানকারীরা দেশ, ইসলাম এবং মানবতার দুশমন উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক দুশমনদের বিরুদ্ধে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।
আজ শনিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে একতরফা ডামি নির্বাচনের সংসদ এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতাদানকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, ‘ট্রান্সজেন্ডার হলো সমকামিতার অপর নাম। ট্রান্সজেন্ডারকে যারা পছন্দ করে তারা দেশের দুশমন, ইসলামের দুশমন ও মানবতার দুশমন। দেশীয় ও আন্তর্জাতিক দুশমনদের বিরুদ্ধে জনতার আন্দোলন শুরু হয়েছে, এ আন্দোলন চলবে।’
ট্রান্সজেন্ডার বা সমকামিতা কোনো ধর্মেই বৈধ নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে সমকামীদের ১০ বছর কারাদণ্ডের বিধান এমনকি মৃত্যুদণ্ডের বিধানও আছে। ইসলামে সমকামিতা হারাম। কাজেই ট্রান্সজেন্ডারকে প্রোমোট করার কোনো সুযোগ নেই।
সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গণবিচ্ছিন্ন হওয়া ডামি নির্বাচনে জনগণ এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি।
একতরফা ও পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি আরও বলেন, এই সংসদ, অবৈধ সংসদ। এই সরকার, অবৈধ সরকার। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে এমন আন্দোলনের ঢেউ তোলা হবে, সরকার পালাবার সুযোগও পাবে না।
দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এ পার্লামেন্ট শেখ হাসিনার পার্লামেন্ট। এক ব্যক্তি যা চায়, তাই করতে হবে এবং তাই করছে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ভারতের একটি কোচিং সেন্টারের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য দিয়ে বাংলাদেশের সিলেবাস তৈরি করা হয়েছে। জাতি হিসেবে আমরা চরম লজ্জিত।’
সভাপতির বক্তব্যে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, একটি ভুয়া ও ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদও ডামি সংসদ। এই সরকারের সকল মন্ত্রী-এমপিও ডামি হিসেবে পরিচিত। কারিকুলাম প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হওয়ার কোনো সিলেবাস এ দেশে চলতে দেওয়া হবে না।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে