
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করেছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের। গতকাল বুধবার সংগঠনের সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এই অনাস্থা প্রস্তাব পেশ করেন এবং রাশেদ খানের পদ থেকে অব্যাহতি দাবি করেন।
চিঠিতে আব্দুজ জাহের অভিযোগ করেন, রাশেদ খান দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্র থেকে বিচ্যুত হয়ে অন্য রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে সক্রিয় হয়েছেন। এতে দলের ভেতরে বিভ্রান্তি তৈরি হচ্ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে এবং গণঅধিকার পরিষদের মূল লক্ষ্যের প্রতি আস্থা ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আব্দুজ জাহের আরও বলেন, সাধারণ সম্পাদকের বর্তমান পদে বহাল থাকা সংগঠনের অখণ্ডতা, ভবিষ্যৎ ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ‘গুরুতর হুমকি’ তৈরি করছে। তাই গঠনতন্ত্র অনুযায়ী রাশেদ খানের প্রতি অনাস্থা ঘোষণা ও তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান আব্দুজ জাহের।
সংগঠনের সভাপতি, উচ্চতর পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে