
আইনশৃঙ্খলার অবনতিতে দেশে একধরনের সামাজিক নৈরাজ্য দেখা দিয়েছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। তাদের মতে, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা কথাও বলছে না। মানুষের বাঁচার সংকট যেমন সমাধান করতে হবে, তেমনি সংস্কার ও নির্বাচনের পথ, গণতন্ত্রের পথও তৈরি করতে হবে।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে আজ মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেছেন মঞ্চের নেতারা।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ভালো কিছু দেখাতে পারছে না। রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার টিকে থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা কথা বলে না। সমস্যা নিয়ে খোলামেলা কথা হলে সমস্যার সমাধানও বের করা যায়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকারকে আমরা সমর্থন দিয়ে আসছি বলে মানুষ এখনো সরকারকে সহ্য করছে। ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পর আবার কেন আমাদের রাজপথে নামতে হবে।’ তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কুমিল্লায় প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার নিন্দা জানিয়ে ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এটা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। তিনি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল বলেন, সরকারের ওপর মানুষের অনেক আশা। কিন্তু মানুষকে আশাহত হতে হচ্ছে। মানুষের বাঁচার সংকট যেমন সমাধান করতে হবে, তেমনি সংস্কার ও নির্বাচনের পথ, গণতন্ত্রের পথও তৈরি করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি সিরাজ মিয়া বলেন, সরকার অনেক কথা বললেও কাজের কাজ বিশেষ কিছু করতে পারছে না। মানুষের যাতে স্বপ্নভঙ্গ না হয়, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।
সমাবেশ শেষে পল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবারও পুরানা পল্টনে এসে শেষ হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে