
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেগম সেলিমা রহমান বলেন, ‘একটি স্বৈরাচার সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশ রক্ষায় বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দ্রুত নির্বাচন চাই। কারণ, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়।’
ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহাবুব তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, জেলা বিএনপির নেতা আবদুস সাত্তার খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, জেলা দক্ষিণ যুবদলের সহসভাপতি মো. আওলাদ হোসেন, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান প্রমুখ। সঞ্চালনা করেন সাবেক সদস্যসচিব মো. সেলিম সরদার।
এর আগে সমাবেশ উপলক্ষে দুপুর থেকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১১ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে