
জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় সদস্যদের একটি অংশ না দাঁড়ানোর অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে ব্যস্ত থাকা এবং স্পিকারের শব্দ সমস্যার কারণে অনেকেই তখন জাতীয় সংগীত বাজানোর বিষয়টি বুঝতে পারেননি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ব্যাখ্যা দেন।

পোস্টে হান্নান বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সকল সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চ স্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। অতঃপর রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকারদলীয় সংসদ সদস্যগণ দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের সদস্যগণ বসে যান।
‘পাশাপাশি বিরোধী দলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে। একই সাথে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সাথে সাথে জাতীয় সংগীত বাজানো শুরু হয়ে যায়, কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যগণ প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সংগীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধীদলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি।
‘হাসনাত আবদুল্লাহ (এমপি) জাতীয় সংগীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানামাত্রই বিরোধীদলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।
‘ভুল-বোঝাবুঝির অবসান হউক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হউক।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে