
পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার বিকেলে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক জানান, শফিকুর রহমান প্রথমে হেলিকপ্টারে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এরপর তিনি প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করবেন। সেখান থেকে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির।
আয়োজকেরা জানান, তিন দিন ধরে বিরামহীন জনসভার প্রস্তুতির কাজ চলেছে। দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কাজ শেষ করা হয়েছে। পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন তাঁরা।
আজ বিকেলে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় ডা. শফিকুর রহমান পিরোজপুরের তিনটি নির্বাচনী আসনের ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী।
জনসভায় আরও উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আক্তার মিতু। এ ছাড়া পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী শামীম হামিদীও জনসভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৯ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৪ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে