
দলের সংশোধিত গঠনতন্ত্র ও ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার এ-সংক্রান্ত চিঠি ইসিতে জমা দেন।
ইসিতে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমাদের দলের কিছু তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়ে গেলাম।’
জামায়াতের প্রতিনিধি আসার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, জামায়াতে ইসলামী সংশোধিত গঠনতন্ত্র ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জমা দিয়েছে।
তবে জামায়াতের গঠনতন্ত্রে কী ধরনের সংশোধন আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ইসি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কেন্দ্রীয় মজলিসে শুরায় অনুমোদিত দলীয় গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনী জমা দিয়েছে জামায়াত।
ইসি কর্মকর্তারা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে এ টি এম শামসুল হুদা কমিশন। ২০০৮ সালে প্রথমবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ ৩৯টি দলকে নিবন্ধন দেওয়া হয়। তখন অনেক দলকে সংবিধান, আইন ও বিধি মেনে গঠনতন্ত্র সংশোধন করতে বলা হয়। জামায়াতকেও কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির নিবন্ধন বাতিল করা হয়।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর নিবন্ধন ফিরে পায় জামায়াত। সে বাধ্যবাধকতা অনুযায়ী, এক যুগ পর গত ৩১ জুলাই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয় দলটি।
ইসিতে জমা দেওয়া হিসাবে তখন দেখা যায়, ২০২৪ পঞ্জিকা বছরে জামায়াতে ইসলামীর আয় ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। কিন্তু সেখানে জামায়াতের ব্যাংক হিসাব নম্বর ছিল না। এরপর প্রয়োজনীয় তথ্য চেয়ে দলটিকে চিঠি দেয় ইসি; যার পরিপ্রেক্ষিতে আজ সংশোধিত গঠনতন্ত্র ও ইসলামী ব্যাংকে দলের কার্যক্রমের বিষয়টি কমিশনকে জানাল দলটি।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৭ ঘণ্টা আগে