
নোয়াখালী বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, এবারের নির্বাচন হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার জীবনের শেষ নির্বাচন। কারণ তাঁর বয়স হয়ে গেছে তিনি হয়তো আর নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার লেখা ‘সত্য যে কঠিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের মির্জা বলেন, এবারের নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য। এখন থেকেই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।
সুষ্ঠু ভোট হলে নোয়াখালীতে সরকার দলীয় এমপিরা পালানোর রাস্তা পাবে না এমন এক প্রশ্নের জবাবে মির্জা কাদের বলেন, হ্যাঁ আমি এখনো বলি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নোয়াখালীর সরকারি দলের সংসদ সদস্যরা পালানোর রাস্তা পাবে না।
কাদের মির্জা বলেন, আমি ইতিপূর্বে সত্য কথা বলার জন্য দলের ওপর পর্যায় থেকে অনেক হুমকি ধামকি পেয়েছি। কিন্তু এসব থেকে আমি নিবৃত্তি হয়নি আমি সত্য বলেই যাব।
গ্রন্থের মোড়ক উন্মোচন নিয়ে তিনি বলেন, আমি উপলব্ধি করেছি সত্য কথা বলতে হবে। এ জন্য আমি সত্য কথাই বলে যাব এবং আমার আত্মজীবনীমূলক গ্রন্থ সত্য যে কঠিন এই নামটাই দিয়েছি।
আরও পড়ুন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৪০ মিনিট আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৯ ঘণ্টা আগে