
এরশাদ পুত্র এরিকের জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি প্রস্তাবের কড়া জবাব দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, 'সুস্থ ও স্বাভাবিক নয়, এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না।' এ ছাড়া পাটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাঁকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ উদ্বোধন শেষে জি এম কাদের এসব বলেন। জি এম কাদের বলেন, 'একটি রাজনৈতিক দল গঠন করার জন্য আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে। এ ছাড়া পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল।'
এ ঘটনার পেছনে কারও ইন্ধন আছে কিনা—এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, 'গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা উচিত। বুধবার সন্ধ্যায় রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছেই নেই তাঁর। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন বেগম রওশন এরশাদ।'
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও চেয়ারম্যান হওয়ার বিষয়ে রওশনের অনাগ্রহের কথা জানায় জাতীয় পার্টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে ফোনালাপে রওশন এমন অনাগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে জাপার যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জি এম কাদের-কে ফোন করে বলেছেন, বাবার মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে তিনি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত নন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে দাবিও করা হয়েছে।
এর আগে বুধবার সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে জাপার চেয়ারম্যানকে অবৈধ বলে দাবি করে নতুন একটি কমিটির প্রস্তাব করেন। ওই কমিটিতে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এবং কো চেয়ারম্যান হিসেবে এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক ও রাহাগির আল মাহি শাদ এরশাদের নাম ঘোষণা করেন এরিক।
একই দিনদুপুরে কাকরাইলে এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাপার অনুষ্ঠানে জি এম কাদের এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দল করার ব্যাপারে আমাদের আপত্তি নেই। তবে এক সঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।' এমনটি করতে চাইলে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। অন্যথায় নির্বাচন করতে পারবেন না।'

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে