বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে কারা সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসেবে দেশের মানুষ, বিশেষ করে ভোটাররাই তা নির্ধারণ করবে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘অতি বামরা আমাকে উৎখাত করতে চায়। সে জন্য আন্দোলন করছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার পরে কে?’ এ বিষয়ে এক প্রশ্নের প্রেক্ষিতে সাইফুল হক বলেন, ‘গণতান্ত্রিক সমাজে একটা অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন তা নিয়ে তখন কারও আপত্তি থাকবে না।। কারা বিজয়ী হবে এটা জনগণ ঠিক করবে। তারা তাদের নেতা, সরকার তারা নির্বাচন করবেন। একটা গণতান্ত্রিক সমাজে এর বাইরে অন্য কোনো পথ নেই।’
এ সময় তিনি জানান, কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউই ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ নিতে সরকার ও আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রীর সরকার ও তার দল আওয়ামী লীগকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার।
পৃথিবীর সকল স্বৈরশাসকের মনে করে তাদের বিকল্প আর কেউ নেই এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘আইয়ুব খান, এরশাদরা একসময় এমন মনে করেছে। বাস্তবে গণসংগ্রামের মধ্য দিয়ে মানুষ তার নেতা নির্বাচন করে। আমরা আশা করি, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এইটুকু রাজনৈতিক চ্যালেঞ্জ তারা গ্রহণ করবে।’
বর্তমান সরকারের অপরাধ প্রসঙ্গে তিনটি বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রথমত; সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত; দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছেন। তৃতীয়ত; দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ দুর্বল ও ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছেন।
তিনি বলেন, ৭ জানুয়ারির কথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। সে কারণে এই সরকার যত প্রলম্বিত হবে দেশের বহুমাত্রিক সংকট তত বৃদ্ধি পাবে। কালক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অচিরেই কার্যকরী বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৯ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৭ ঘণ্টা আগে