ময়মনসিংহে ‘ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুন) গণতন্ত্র মঞ্চ ময়মনসিংহের আয়োজনে নগরের মুসলিম ইনস্টিটিউট হল রুমে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় ও স্থানীয় নেতারা।
ভাসানী অনুসারী পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহবুবে আলম জুয়েলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।
এতে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এ ছয়টি দলের নেতারা অংশ নেন।
নিজের বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই দেশে যে অনাচার চলছে তা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে।’
মান্না বলেন, ‘মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গণ ভোগান্তির কেমন ভোগান্তি হয়েছে তা আপনারা জানেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, বেনজীর–আজিজ তাদের দলের কেউ না। কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবীই জানে, এদের গডফাদার কারা।’
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ভারতে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজীম খুন হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মান্না বলেন, ‘আওয়ামী লীগ সরকার হচ্ছে চোর, ডাকাত, লুটেরা ও ধর্ষক তৈরি করবার দল। এদের লজ্জাও করে না। তথাকথিত নির্বাচন আওয়ামী লীগকে শক্তিশালী করেনি বরং আরও দুর্বল করেছে। আমরা যা বলেছি তাই সত্যি হয়েছে। এই সরকারের অধীনে নির্বাচন নয়, একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, এবং সেই সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে, বেনজীরকে র্যাবের মহাপরিচালক ও আইজিপি বানিয়েছে। আজিজ–বেনজীরকে দিয়ে ক্ষমতা দখল করেছেন আর এখন বলছে ওরা আমাদের লোক না। সরকারকে বলি, জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আছেন বলে সবাইকে বোকা ভাববেন না। এসব ধান্দা বাদ দিয়ে পদত্যাগ করেন।’
গণসংহতি আন্দোলনের নেতা আরও বলেন, ‘এই সরকার হচ্ছে শ্রমিক, মজুর মেহনতি মানুষের রক্ত শুষে নেওয়ার সরকার। মানুষের ভোট কেড়ে নেওয়ার সরকার। নাগরিকদের নিরাপত্তা ও পুরো দেশের নিরাপত্তা কোথায় তা উপলব্ধি করতে হবে। এই সরকার কাদের সরকার তা পরিষ্কার হয়ে গেছে। ভারতের স্বার্থ রক্ষার জন্য এই সরকার।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে