
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না, ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠন হোক। এবার সেই আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে, দেশ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে।’
গতকাল রোববার রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন সুলতান আহমেদ। বরগুনা আসনটি বরগুনা জেলার বামনা উপজেলা, পাথরঘাটা উপজেলা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত।
ডা. সুলতান আহমেদ আরও বলেন, ‘বহির্বিশ্বও চাচ্ছে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে এ দেশে সরকার কায়েম হোক। আপনারা যারা বিচক্ষণ, সাংবাদিক, রাজনীতি সচেতন—তাঁরা এটার আলামত বুঝতে পারেন। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি—দেশের ক্ষতি, জাতির ক্ষতি, আপনার ক্ষতি, আমার ক্ষতি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন এ দেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হয়ে থাকবে—এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। দেশবাসী শুধু নয়, দুনিয়াবাসীও এ নির্বাচনকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়। শুধু গত ১৫ বছর, ১৮ বছর নয়, তার আগেও দুই-চারটা নির্বাচন ছাড়া সমস্ত নির্বাচন হয়েছে ভাঁওতাবাজির নির্বাচন। কাজেই বাংলাদেশের একটা বদনাম হয়ে গেছে দুনিয়ায় যে গণতন্ত্রের নামে ভণ্ডামি-ষণ্ডামি, প্রতারণা, লাঠিয়াল বাহিনীর দৌরাত্ম্য, কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল, মারামারি, হানাহানি ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হয়। কাজেই, এবারের নির্বাচন সুন্দর হলে পৃথিবী দেখবে যে বাংলাদেশের মানুষও সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে