
ভোটারদের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ১২ তারিখ সকাল সকাল আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। ভোট শেষ হওয়ার পর রেজাল্ট নিয়ে আনন্দ-উল্লাস করতে করতে মিষ্টি খেতে বের হবেন। আগামী ১২ তারিখ গরু-খাসি দিয়ে ভূরিভোজ করে বিজয় উৎসব পালন করব।’
পটুয়াখালী-৩ আসনের দশমিনা উপজেলায় গতকাল রোববার বিকেলে এক জনসভায় নুরুল হক নুর এসব কথা বলেন। উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভাটি হয়।
নুরুল হক নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। তাঁর সন্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনাদের কৃতি সন্তান মরহুম আবদুল বাতেন তালুকদার বিএনপির এমপি হয়ে দশমিনা-গলাচিপা উপজেলার যে উন্নয়ন করেছেন, তারপর আর এই জনপদে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনারা ১৯৯১ সালে মরহুম আবদুল বাতেন তালুকদারকে ভোট না দিয়ে যে ভুল করেছেন, তার খেসারত ২০২৪ সাল পর্যন্ত দিয়েছেন। আপনারা পুনরায় এমন ভুল আর করবেন না। তারেক রহমান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে