
প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কি উন্নয়ন হবে না—সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যে এলাকার নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না? উন্নয়নকে বৈষম্যহীন করতে হলে জাতীয়ভাবে জরিপ করুন—কোথায় রেল বা সড়ক যোগাযোগ প্রয়োজন। ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক মানবিক সমাজ গড়তে এই সরকারকে দায়িত্ব পালন করতে হবে।’
জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এলেও পুনরায় বৈষম্যের সমাজ গড়ে তোলা হচ্ছে। হাজার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসে আবারও জাস্টিসের বদলে ইনজাস্টিস করছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম আর এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠনের চেষ্টা করছেন। সেই পুরোনো ধারা বজায় রাখা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
দেশের রেল যোগাযোগের বেহাল দশার জন্য দুর্নীতিকে দায়ী করে গোলাম পরওয়ার বলেন, ‘সারা বিশ্বে রেল যোগাযোগ যখন সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তখন বাংলাদেশে কেবল এই খাতটি পিছিয়ে যাচ্ছে। যোগাযোগ খাতের এত বড় নেটওয়ার্ককে এখনো আমরা আধুনিকায়ন করতে পারিনি।’ আগামী বাজেটে পে-স্কেল, রেলের শ্রমিক-কর্মচারীদের দাবিদাওয়া ও আধুনিক রেলপথ গড়ে তোলার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের এ নেতা আরও বলেন, বাংলাদেশ এখন থেকে নিজের সিদ্ধান্তে চলবে এবং কোনো বিদেশি শক্তির ‘প্রেসক্রিপশন’ বা রিমোট কন্ট্রোল আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। দেশকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাখতে হলে সব ধরনের বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ড সংকুচিত করে শ্রমিকদের অধিকার বঞ্চিত করার তীব্র সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শ্রমিকের ট্রেড ইউনিয়নের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, মেহনতি মানুষের দুঃখ-কষ্টের কথা বলেন; কিন্তু আপনারা ট্রেড ইউনিয়ন সংকুচিত করে ফেলেছেন। একটি কারখানায় তিনটি সংগঠনের বেশি রেজিস্ট্রার করা যাবে না।’
মিয়া গোলাম পরওয়ার দাবি জানান, কারখানা যত বড় হবে, তত বেশি ট্রেড সংগঠন হতে পারে। সংগঠনের বেশি নেতা হলে মালিকদের সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা করে দাবি আদায় করা সহজ হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে