
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার এটি স্বীকার করে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসক নাসির ইসলামকে দেখতে যান জামায়াত আমির। হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘যারাই সরকারে আসে, তারা ক্ষমতায় বসেই বলে আগের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো! আসলে এটা একটা ধোঁকাবাজি এবং জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া কিছুই না।’
বিরোধীদলীয় নেতা প্রশ্ন রাখেন, ‘এতই যদি ভালো পরিস্থিতি হয় তবে মানুষের নিরাপত্তা নেই কেন? ঘরে-বাইরে কিংবা কর্মস্থলে কোথাও কেউ নিরাপদ নয়। প্রতিটি মানুষ শঙ্কিত এবং উদ্বিগ্ন।’
শফিকুর রহমান চিকিৎসক নাসির ইসলামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘চিকিৎসকদের যদি নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয় তবে চিকিৎসক সমাজ চিকিৎসা সেবা দিতে পারবে না। এতে সামগ্রিকভাবে রাষ্ট্র এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’
রাষ্ট্র ও জনগণকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জামায়াত আমির সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহমুদ হোসেন প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগে