
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস দাবি করে বলেছেন, ‘গুপ্ত শিবিরের মাধ্যমে সন্ত্রাসী ছাত্রলীগ জায়েজ হোক, তা আমরা চাই না। আমরা দেখেছি, ৫ আগস্টের আগে যারা গেস্টরুম-গণরুমের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকেই পরে শিবিরের সঙ্গে যুক্ত হয়েছে।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. বি. এম. ওবায়দুল ইসলামের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি দিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। স্মারকলিপিতে অতীতের ‘গেস্টরুম-গণরুম’ নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা, শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিট বণ্টনে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল।
সাহস বলেন, ‘৫ আগস্টের পরে নামে-বেনামে যারা ক্যাম্পাসে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে, তারা যদি এখনো একই চিন্তা করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।’
গেস্টরুম সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সময়ে গেস্টরুম ও গণরুমের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে রাজনৈতিক আনুগত্য আদায় করা হয়েছে। এসব নির্যাতনের বড় শিকার ছিল ছাত্রদলের নেতা–কর্মীরা।’
এ দিকে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বিগত ১৭ বছরে ক্যাম্পাসে একদলীয় আধিপত্যবাদী রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক শিক্ষার্থী গণরুম, গেস্টরুমের নির্যাতনের শিকার হয়ে তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেনি।’
শিপন আরও বলেন, ‘আমরা উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি—গেস্টরুম ও গণরুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে তাদের সাসপেন্ড করতে হবে।’
দেশের স্বাস্থ্যের সংকটময় পরিস্থিতিতে ডাকসুর ভূমিকার সমালোচনা করে নাহিদুজ্জামান শিপন বলেন, ‘হামের প্রাদুর্ভাব বেড়েছে। চিকিৎসা ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহারের প্রস্তাব ডাকসু কর্তৃক প্রত্যাখ্যান করা দুঃখজনক ও নিন্দনীয়।’
এর সঙ্গে জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতার উল্লেখ করে ছাত্রদলের এ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ডাকসু এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। আমরা এর নিন্দা জানাই।’
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনসহ অন্যান্য নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগে