বিচার বিভাগসংক্রান্ত দুটি অধ্যাদেশ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস আত্মঘাতী কাজ হয়েছে বলে মনে করছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন। তিনি বলেছেন, ‘অধ্যাদেশ রহিতকরণে আমার মনে হয় এরা (সরকার) আত্মঘাতী কাজ করছে। বিচারক নিয়োগ সরকারের হাতে নিলে সেটা হবে আত্মঘাতী। যে আইনে মোরালিটি (নৈতিকতা) নেই, সেটা আইনই নয়।’
‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল হতে লেগেছে ৫৫ বছর, স্বাধীনতা আর কতদূর?’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল শনিবার সকালে এই আলোচনা সভা হয়। স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন এবং আইন ও বিচার পত্রিকা যৌথ উদ্যোগে এর আয়োজন করে।
সাবেক বিচারপতি আবদুল মতিন বলেন, সরকার হবে লিমিটেড। সংসদে যা ইচ্ছা তা-ই করবেন, এটা হবে না। যা ইচ্ছা তা-ই করবে জনগণ, সংসদ নয়। আর সংসদ বলবে, এটা শেষ কথা নয়; সংসদের পরে আছে আদালত, আইন।
সংবিধানের ২২ অনুচ্ছেদ কোন যুক্তিতে বাদ দিতে চাওয়া হচ্ছে–প্রশ্ন রেখে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক হাসান বলেন, ‘যাঁরা সংসদে পরিবর্তনের ডাক দিচ্ছেন, সেটা ইতিবাচক নাকি নেতিবাচক, সেটা আমাদের দেখতে হবে।’
বিগত অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয় ২০২৫ সালের ২১ জানুয়ারি। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে এ দুটি অধ্যাদেশ রহিত করতে বিল পাস হয়েছে।
আলোচনা সভায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, তারা (সরকার) ২০২৪ ভুলে গেছে। ভুলে যাওয়ার ইতিহাস ভালো হয় না, হবে না।
জনগণের দ্বারা আইন রহিত করা ঠিক নয় বলে মন্তব্য করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
সাবেক জেলা জজ মাসদার হোসেন বলেন, গত ১৭ বছর বিচার বিভাগকে জনগণের ওপর নির্যাতনের হাতিয়ার বা টুলস হিসেবে ব্যবহার করা হয়েছে। বিচারকদের নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব এবং অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। তাই বিচার বিভাগ হওয়া উচিত একটি স্বাধীন এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রতিষ্ঠান, যা জনগণের অধিকার রক্ষা করবে।
হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও কয়েক আইনজীবী বক্তব্য দেন।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
৩ ঘণ্টা আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
৩ ঘণ্টা আগে
২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। তাতে মোট আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের বৃহত্তম বাজেট। এই বিপুল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা...
৩ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
৩ ঘণ্টা আগে