বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নিতে শিক্ষক নেতাদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার রাজধানীর ইডেন মহিলা কলেজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তবে শিক্ষামন্ত্রীর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। তবে আগামীকালের সমাবেশ ঘিরে নিরাপত্তার স্বার্থে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে। কিন্তু এ সময়ে আমাদের কেন্দ্রীয় ৬০ নেতা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষক নেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এ রকম কিছু করা শিক্ষক নেতাদের উচিত নয়। এ নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবেন না।’
শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীপু মনি বলেন, ‘বিরোধী দল যেভাবে এগোচ্ছে এবং যেখানেই তারা সমাবেশ করছে সেখানেই অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। কালকে (বৃহস্পতিবার) এখানে যখন হবে...সেখানে যদি আমার শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় সে দায়িত্ব কারা নেবেন? এ দায়িত্ব কি ওই নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি বলছি অবশ্যই তারা যেন আজকের মধ্যে শ্রেণিকক্ষে ফিরে যান।’
দীপু মনি আরো বলেন, ‘২৭ তারিখ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা আমাদের শিক্ষকদের জিম্মি করে অন্য কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ অপচেষ্টা বন্ধ করা উচিত।’
গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। বুধবারও জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকেরা।
এ দিকে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নজরদারি করার জন্য গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংসদে অতিকথন এবং আক্রমণাত্মক আচরণ পরিহার করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করতে সরকারি দলের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সরকারি দলের সংসদীয় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি সালাহ উদ্দিন আইউবী বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’
৬ ঘণ্টা আগে
৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন...
৬ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে