ইসলামিক ফাউন্ডেশনসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। অন্য তিন প্রতিষ্ঠান হলো, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (রাজশাহী)।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. বশিরুল আলম।
নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা।
আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দেলোয়ার হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেনকে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ. কে. এম. আমিরুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
২৯ মিনিট আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
৩৩ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
১ ঘণ্টা আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯ জন কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল...
১ ঘণ্টা আগে