
ঈদের ছুটিতে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ আস্থার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবছর যেভাবে ভালোভাবে হয়। এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামায়াত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নাই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তারা ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।
ঈদের সময়ে চুরি ছিনতাই বেড়ে যায়। ফাঁকা ঢাকায় কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ করবে। এই ক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যম কর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে এ জন্য আমরা কাজ করছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট আছি।
অনেক ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারছে না। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কোনো ঘটনায় যদি মামলা না নেওয়া হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। পরবর্তী জিডি এবং মামলা যেন অনলাইনে নেওয়া যায় সেই ব্যবস্থা করছি।
মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরা একজন সাংবাদিকের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যান, আপনাদের নজরে কিছু আসলে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের দরকার। সত্যি ঘটনা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটার সুযোগ নেয়। তারা এটাকে ফলাও করে লেখে, আপনাদের একটি সুনাম আছে। আপনারা সব সময় সত্য নিউজ লেখেন। এটা আপনারা বজায় রাখেন।’
অপরাধী গ্রেপ্তারের কয়েকদিন পরে আরও বেশি অপরাধে জড়িয়ে যায়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আর পুলিশের হাতে না। বিষয়টা আদালতের বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাওয়ার পর আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমন যদি কেউ অবৈধকাজে জড়িয়ে যায় তাহলে তাকেও ছাড়া হবে না, পুঁটিমাছ কিংবা রুই কাতলা হোক কাউকে ছাড় নেই। আইন সবার জন্য সমান।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে