৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
এর আগে গতকাল রোববার রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া।
পিএসসি সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে কয়েকজন চাকরিপ্রত্যাশী অনশন শুরু করেছিলেন। তাঁরা আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে আরও অনেক চাকরিপ্রত্যাশী কর্মসূচিতে যোগ দেন।
এই দাবিগুলো আদায়ে এর আগেও একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করার পর গতকাল রোববার তাঁরা শাহবাগ অবরোধ করেছেন। পরে রাত সাড়ে ৯টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ এসে তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানালে তাঁরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন। পাশাপাশি অনশনরত চার শিক্ষার্থী তাঁদের অনশন ভাঙেন।
রাত পৌনে ১০টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবির জন্য সরকারের উচ্চপর্যায়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবে।
দুই দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করার পর উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারির প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।
গত বছরের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি। পরে গত ২৭ নভেম্বর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের প্রকাশ করেছে পিএসসি। পরে গত ২৪ মার্চ ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে