দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মর্তুজা। সংসদ সচিবালয় সূত্রে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আজ সোমবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির নির্দেশে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন জানানো হয়েছে, চিফ হুইপ পদে নূর-ই-আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এ ছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।
নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
২৫ মিনিট আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
২৮ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
১ ঘণ্টা আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯ জন কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল...
১ ঘণ্টা আগে